Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Ankita Chakraborty Debaloy Bhattacharya controversy: বন্ধ ঘরে জোর করে চুমু খাওয়ার চেষ্টা, দেবালয়কে আইনি নোটিস অঙ্কিতার, পাল্টা পরিচালকের
Ankita Chakraborty Debaloy Bhattacharya controversy: বন্ধ ঘরে জোর করে চুমু খাওয়ার চেষ্টা, দেবালয়কে আইনি নোটিস অঙ্কিতার, পাল্টা পরিচালকের

সোশ্যাল মিডিয়ার দেওয়াল পেরিয়ে এবার আইনি দরজায় টলিউডের কাস্টিং কাউচ ও হেনস্থার বিতর্ক। টলিউডের জনপ্রিয় পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং জোরপূর্বক চুম্বনের চেষ্টার মতো বিস্ফোরক অভিযোগ এনে আইনি পথে হাঁটলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। সোমবার এক সাংবাদিক বৈঠক ডেকে অঙ্কিতা স্পষ্ট জানিয়ে দেন, দেবালয়ের বিরুদ্ধে তিনি আইনি নোটিস পাঠিয়েছেন। আগামী ৭ দিনের মধ্যে পরিচালককে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার সত্যতা স্বীকার করে বিবৃতি দিতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী। জি ২৪ ঘণ্টা…

Read More