মিত্তলদেরে হাত থেকে স্টিল ব্যবসা নিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার, এই পরিস্থিতি তৈরি হল কেন?
নয়াদিল্লি: ধনকুবের লক্ষ্মী মিত্তলের ব্যবসা অধিগ্রহণের পথে দক্ষিণ আফ্রিকা সরকার। সেখানে রীতিমতো ধুঁকছে মিত্তলদের ইস্পাত ব্যবসা। ৫৪০০ কোটি টাকার বিনিময়ে সেই ব্যবসা অধিগ্রহণের পথে দেশের সরকার। (Lakshmi Mittal Steel Business) দক্ষিণ আফ্রিকা সরকারের ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন ইতিমধ্যেই ব্যবসা অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে মিত্তলদের। প্রাথমিক ভাবে দুই পক্ষই তাতে সম্মতি জানিয়েছে বলে খবর। মিত্তলদের ওই ইস্পাত ব্যবসার নিয়ন্ত্রণ স্বয়ং লক্ষ্মী এবং তাঁর ছেলে আদিত্য মিত্তলের হাতে। (Arcelor Mittal) সব ঠিক থাকলে ArcelorMittal South Africa সংস্থাটি ১৬২০ কোটি টাকায় কিনে নেবে…

