Arjun-Sreeja: ‘মেয়ের জন্যই…’, অর্জুনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই সৃজার কথায় নয়া জল্পনা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত কয়েকদিন থেকে অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) ও সৃজা সেনের (Sreeja Sen) বিচ্ছেদের খবরে সরগরম টলিউড (Tollywood)। শোনা যায় যে কোনও এক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে অর্জুনের আর সেই কারণেই নাকি তিক্ততা ছড়িয়েছে দম্পতির সম্পর্কে। হঠাত্ই একদিন দেখা যায় যে সোশ্যাল মিডিয়া থেকে অর্জুনের সমস্ত ছবি মুছে দিয়েছেন তিনি। এরপরেই খবর ছড়ায় যে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছন তাঁরা। এই খবরের কয়েক ঘণ্টা পরেই সোশ্যাল মিডিয়ায় অর্জুন জানান যে তাঁদের মধ্যে সবকিছু ঠিকই রয়েছে। এবার…


