Iran-Israel-US War: ইরানের আকাশে উড়ে গেল ট্রাম্পের পাঠানো ফাইটার বিমান: আগুনের গোলা থেকে ঠিকরে বেরোলেন পাইলট
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান ও ইসরায়েলের যুদ্ধ এখন সরাসরি রক্তক্ষয়ী সংঘাত। সম্প্রতি ইরানে ইসরায়েলি বিমান হামলা এবং তার জবাবে ইরানের পাল্টা ড্রোন ও মিসাইল হামলার ঘটনা বিশ্ব রাজনীতিকে এক অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। এই যুদ্ধে আমেরিকার সরাসরি দাদাগিরি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুদ্ধবিমানের উপস্থিতি এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দক্ষিণ-পশ্চিম ইরানে মার্কিন যুদ্ধবিমান ভেঙে যাওয়া এবং পাইলট নিখোঁজ হওয়ার মতো খবর-যেন আগুনে ঘি ঢালছে। মার্কিন যুদ্ধবিমানের পতন ও রহস্য: আন্তর্জাতিক…
