পৃথিবীর সবাইকে ধনকুবের করে তুলতে পারে এই গ্রহাণু! জানুন কীভাবে
গ্রহাণু বলে সাধারণত কোনও ক্ষুদ্র গ্রহ বা সৌরজগতের কোনও মহাকাশ শিলাকে বোঝায়। এমন বেশ কিছু গ্রহাণু রয়েছে, যা মূল্যবান ধাতুতে ভর্তি। তার পরিমাণ এতটাই বেশি যে, এটি যদি আমরা সংগ্রহ করতে পারি, এবং তা পৃথিবীর প্রতিটি মানুষের সঙ্গে সমানভাবে ভাগ করি, তাহলে খাতায় কলমে প্রত্যেকেই বিলিয়নেয়ার হয়ে যাবেন। অবশ্য কোনও ধাতু এতটাই সহজলভ্য হয়ে গেলে তখন তার আর সেই দাম থাকবে না। মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মধ্যে এমনই একটি বিশাল ধাতব গ্রহাণু রয়েছে। তার নাম 16 Psyche। ফোর্বসের প্রতিবেদন…
