Mid Day Meal: স্কুলের বাগানে লাউ-কুমড়ো-পুঁইশাক, মিড-ডে-মিলের থালায় রোজ ‘পুষ্টির মেলা’! ফাঁকা জমিতেই বাজিমাত, প্রশংসায় পঞ্চমুখ বিডিও
Mid Day Meal: আউশগ্রামে স্কুলের ফাঁকা জমিতেই শাকসবজি ফলাচ্ছে পড়ুয়ারা! মিড ডে মিলে টাটকা পুষ্টিকর খাবার জোগাতে শিক্ষক সামসুল আলমের নির্দেশে সিলুট বসন্তপুর উচ্চ বিদ্যালয়ে নজরকাড়া উদ্যোগ। সবুজ ফসলে ভরিয়ে তোলার এই উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের প্রসংশা কুড়িয়েছে। স্কুলের ফাঁকা জমিতেই চলছে সবজি চাষ আউশগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: স্কুলের পড়াশোনার গণ্ডি পেরিয়ে এবার চাষবাসের পাঠও মিলছে বিদ্যালয় চত্বরে। মিড ডে মিলে পড়ুয়াদের পাতে আরও পুষ্টিকর ও টাটকা শাকসবজি তুলে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে আউশগ্রামের সিলুট বসন্তপুর উচ্চ…

