কলকাতায় ফের পোলিও-র জীবাণু! বাচ্চার জন্য সতর্কতা নিতে জানুন চিকিৎসকের মত
কলকাতা : ১০ বছর পর ফের কলকাতায় পাওয়া গিয়েছে পোলিও জীবাণু ৷ মেটিয়াবুরুজ এলাকার নর্দমায় মিলেছে অতীতের ত্রাস এই অসুখের ভাইরাস ৷ তা হলে কি একে করোনায় রক্ষে নেই, পোলিও দোসর? আসলে পোলিও বহু দিন ধরেই চোখ রাঙিয়ে এসেছে ৷ কিন্তু গত এক দশকের বেশি সময় ধরে রাজ্যে পোলিও আক্রান্তের সন্ধান না পাওয়া যাওয়ায় সেই ভয়ের ছায়া হাল্কা হয়ে এসেছিল ৷ আবার কি পুরনো আতঙ্ক ফিরে এল? শিশুরোগ বিশেষজ্ঞ সুমন্ত ভট্টাচার্যর মতে, আতঙ্ক নয়, আমাদের সতর্ক থাকতে হবে ৷…

