আয়ুষ্মান খুরানার পরবর্তী ছবিতে বিশেষ চরিত্রে সলমন খান
কলকাতা: আয়ুষ্মান খুরানার পরবর্তী ছবি ‘ড্রিম গার্ল ২’ নিয়ে দর্শকের উন্মাদনার পারদ চড়ছে। এরই মধ্য়ে প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। বলিউডসূত্রে খবর অনুযায়ী, এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বলিউডের ভাইজান সলমন খানকে। তবে ঠিক কোন চরিত্রে দেখা যাবে তাঁকে তা এখনও প্রকাশ্য়ে আসেনি। প্রসঙ্গত,আয়ুষ্মান খুরানার পাশাপাশি এই ছবিতে দেখা যাবে অনন্যা পাণ্ডে, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, বিজয় রাজ, অনু কপূর, সীমা পহওয়া, মনোজ যোশী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনজোৎ সিংহর মত অভিনেতাদের। সূত্রের খবর অনুযায়ী, চলতি বছরের ৭ জুলাই…

