নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকীতে একুশটি অনামী দ্বীপের নামকরণ কেন্দ্রের
কলকাতা: আজ ২৩ জানুয়ারি (23 January), নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose ) জন্মদিন। দেশজুড়ে আজ পালিত হবে নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকী। “তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো”, ভারতের (India) রাষ্ট্রনায়কের এই উদ্ধৃতি আজও দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করে চলেছে। আজকের দিনটিকে পরাক্রম দিবস হিসেবেও পালন করা হবে। গত দুই বছরের মতো এই বছরেও কেন্দ্রের তরফে এই দিনটি পালিত হবে এই নামেই। ২০২১ এর শুরুতেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছিল, ‘নেতাজি সুভাষচন্দ্র…

