নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকীতে একুশটি অনামী দ্বীপের নামকরণ কেন্দ্রের

নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকীতে একুশটি অনামী দ্বীপের নামকরণ কেন্দ্রের

কলকাতা: আজ ২৩ জানুয়ারি (23 January), নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose ) জন্মদিন। দেশজুড়ে আজ পালিত হবে নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকী।  “তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো”, ভারতের (India) রাষ্ট্রনায়কের এই উদ্ধৃতি আজও দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করে চলেছে।

আজকের দিনটিকে  পরাক্রম দিবস হিসেবেও পালন করা হবে। গত দুই বছরের মতো এই বছরেও কেন্দ্রের তরফে এই দিনটি পালিত হবে এই নামেই। ২০২১ এর শুরুতেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছিল, ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান জানাতে ও দেশের প্রতি তাঁর আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে ভারত সরকার দিনটিকে (২৩ জানুয়ারি) পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করল’।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশ জারি করে এও বলা হয়েছে, ‘নেতাজির জন্মদিন বিশেষ ভাবে পালন করার উদ্দেশ্য হল দেশের সাধারণ মানুষকে উৎসাহিত করা। বিশেষ করে দেশের যুব সমাজকে আরও দেশ ও সমাজমুখী করে তোলা ও দেশের প্রতি প্রেম জানানো’।

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজীর জন্মদিবসে জাতীয় ছুটি ঘোষণা করতে কেন্দ্র সরকারের কাছে আর্জি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সমগ্র দেশ যাতে এই জাতীয় নায়ককে শ্রদ্ধা নিবেদন করতে পারে এবং যথোচিত মর্যাদায় দেশনায়ক দিবস পালন করতে পারে, সেজন্য কেন্দ্রের কাছে নেতাজীর জন্মদিন দিবসে ছুটি ঘোষণা করতে ফের অনুরোধ জানাচ্ছি।

(Feed Source: abplive.com)