বাবা সিদ্দিকি খুনে গ্রেফতার মূল অভিযুক্ত, বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে সংযোগ স্বীকার
মুম্বই: মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে খুনে গ্রেফতার মূল অভিযুক্ত। যে তিন জন বাবা সিদ্দিকিকে গুলিতে ঝাঁঝরা করে দেয়, তাদের মধ্যে মূল অভিযুক্ত হিসেবে শিবকুমার গৌতমের নাম উঠে আসে তদন্তে। রবিবার উত্তরপ্রদেশের বাহরাইচ থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। শিবকুমার নেপাল পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে। আরও চার জনকে গ্রেফতার করেছে পুলিশ, অনুরাগ কাশ্যপ, জ্ঞানপ্রকাশ ত্রিপাঠী, আকাশ শ্রীবাস্তব এবং অখিলেশেন্দ্র প্রতাপ সিংহ। শিবকুমারকে আশ্রয় দেওয়া এবং নেপালে পালাতে সাহায্য করার জন্য তাঁদের গ্রেফতার করা হয়েছে। (Baba Siddique Murder…

