আমেরিকায় গ্রেফতার লরেন্স বিশ্নোইয়ের ভাই, তবে কারণ অন্য
নয়াদিল্লি: মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে খুন, বলিউড তারকা সলমন খানকে হুমকি দেওয়া, তাঁর বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় নাম জড়িয়েছে কুখ্যাত মাফিয়া লরেন্স বিশ্নোই এবং তাঁর বিশ্নোই গ্যাংয়ের। গুজরাতের সবরমতী জেলে বন্দি লরেন্সই যদি গ্যাংয়ের মাথা হন, তাঁর ভাই আনমোল তাহলে চোখ ও কান। সেই আনমোলকে গ্রেফতার করেছে আমেরিকার পুলিশ। তবে খুনের মামলায় নয়, বেআইনি ভাবে দেশে প্রবেশ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন আনমোল। (Anmol Bishnoi) একাধিক হাই প্রোফাইল অপরাধ মামলায় নাম রয়েছে আনমোলের। ২০২২ সালে পঞ্জাবের জনপ্রিয় গায়ক…

