Balen Shah Nepal Prime Minister: জেন জি-তেই ভরসা, ভারতে দিন কাটানো ‘ভারত বিরোধী’ বালেনই নেপালের প্রধানমন্ত্রী
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জেন-জি জিন্দাবাদ নেপালে! নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বালেন শাহের জয় একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। ৯৮ আসনে এগিয়ে রয়েছে বালেন শাহের দল আরএসপি। বালেনের জনপ্রিয়তার ধারেকাছে ঘেঁষতে পারেনি ওলি-প্রচণ্ডরা। ছারখার তাঁদের ভোটব্যাংক। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আরোপের মধ্যে দিয়ে ২০২৫-এ নেপালে সূত্রপাত ঘটে ছাত্র বিক্ষোভের। যে বিক্ষোভ নেপালে কেপি শর্মা ওলি সরকারের পতন ঘটায়। জেন জি আন্দোলন থেকে শুরু হওয়া গণবিক্ষোভের জেরে গত ৯ সেপ্টেম্বের নেপালে পতন ঘটে ওলি সরকারের। এরপর অনেক জল গড়িয়েছে পাহাড়ের কোলের…
