Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
লুঠ করা হল ব্যাঙ্ক, উড়িয়ে দেওয়া হল রেললাইন, মৃত্যুমিছিল বালুচিস্তানে, ভারতকে দুষছে পাকিস্তান
লুঠ করা হল ব্যাঙ্ক, উড়িয়ে দেওয়া হল রেললাইন, মৃত্যুমিছিল বালুচিস্তানে, ভারতকে দুষছে পাকিস্তান

নয়াদিল্লি: ফের রক্তাক্ত বালুচিস্তান। কমপক্ষে ১২০ জনের মৃত্যু। শুক্রবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষ চলছিল। একযোগে বালুচিস্তানের ১২টি শহরে হামলা চালায় সশস্ত্র সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মি (BLA). পরিস্থিতি সামাল দিতে নামে পাকিস্তানি সেনা এবং এলাকার পুলিশ। আর তাতেই মৃত্যুমিছিল চারিদিকে। (Balochistan Situation) পাকিস্তানি সেনার দাবি, বালুচিস্তানে ৯২ জন সশস্ত্র জঙ্গির প্রাণ গিয়েছে। জঙ্গিরা হত্যা করেছে ৩৩ জনকে, যার মধ্যে সেনাকর্মী থেকে নিরীহ নাগরিক রয়েছেন। অন্য দিকে, BLA-র দাবি, পাক সেনার ৮৪ জন জওয়ান মারা গিয়েছেন সংঘর্ষে। আহত হয়েছেন অনেকে।…

Read More