‘ঝুঁকির মুখে দেশ, এই নৈরাজ্য আমাদেরই তৈরি’, উদ্বেগ প্রকাশ বাংলাদেশের সেনা প্রধানের
ঢাকা : দেশের পরিস্থিতি খুবই গুরুতর। দ্রুত আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে। স্বীকার করে নিলেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। এজন্য দেশের রাজনৈতিক অস্থিরতাকে দোষারোপ করেছেন তিনি। তাঁর মতে, এই কারণে রাজনৈতিক-সামাজিক সঙ্কট তৈরি হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, দেশের মানুষ একে অপরকে গালি দিতে ব্যস্ত। সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জেনারেল জামান বলেন, “আজ আমরা যে নৈরাজ্য দেখতে পাচ্ছি তা আমাদের নিজেদের তৈরি।” এর পাশাপাশি তিনি অদক্ষ পুলিশ বাহিনী নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, “সিনিয়র থেকে জুনিয়র…

