Satyajit Ray House Demolish: ‘ময়মনসিংহের বাড়িটি সত্যজিত্ রায়ের পৈতৃক ভিটে নয়’, দাবি ইউনূস সরকারের!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘দেশের ভারমূর্তি ক্ষুন্ন করতে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে’। সত্যজিত্ রায়ের পৈতৃক ভিটা বিতর্কে এবার বিবৃতি দিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউনূস সরকারের দাবি, ‘ময়মনসিংহ শহরে ওই বাড়িটি সত্য়জিত্ রায় বা তাঁর পূর্ব পুরুষের বাড়ি নয়’। ইউনূসের বাংলাদেশে এবার সত্যাজিত্ রায়ের পূর্বপুরুষের ভিটেতেও! পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ, ‘ময়মনসিংহের একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে দেশে বিদেশে সংবাদ সম্প্রচারিত হচ্ছে। সংবাদটি আমাদের সকলের দৃষ্টিগোচর হয়েছে। যে ভবনটিকে সত্যজিত্ রায়ের বাড়ি বা তাঁর পূর্ব পুরুষের বাড়ি বলে…

