Student Agiation: ফের ছাত্র আন্দোলনে উত্তাল ঢাকা, দফায় দফায় সংঘর্ষে আহত ৫৭
সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন, ঢাকা: বাংলাদেশে এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত ৫৭ জন। মঙ্গলবার বিকেলে ঢাকায় সচিবালয় এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টার দিকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিস ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জি ২৪ ঘন্টাকে বলেন, সচিবালয় থেকে আহত অবস্থায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলের…

