ভারতের বিরুদ্ধে হম্বিতম্বি করেও ভারত থেকেই বিপুল পরিমাণ আলু আমদানি বাংলাদেশের
পেট্রাপোল : নির্ভরশীল ভারতের উপর, অথচ ভারতের বিরুদ্ধেই আস্ফালন বাংলাদেশের ! ফের ভারত থেকে ১ হাজার ৯০০ টন আলু আমদানি করল বাংলাদেশ। পেট্রাপোল সীমান্ত হয়ে যশোরে গেল আলুবোঝাই ট্রেন। গত ১২ ডিসেম্বরও বাংলাদেশে ৪৬৮ টন আলু পাঠায় ভারত। ভারতের বিরুদ্ধে বিদ্বেষের আগুন জ্বালিয়ে চলেছে বাংলাদেশ। এদিকে, তাদের নিজের দেশের বাজারেই জিনিসপত্রের দামে আগুন। কেনাকাটা করতে গিয়ে বাংলাদেশের নাগরিকদের কালঘাম ছুটে যাচ্ছে। দিনকয়েক আগে জানা যায়, সেখানে এক কেজি আলুর দাম ৯০ থেকে ১১০ টাকা ! এক কেজি পেঁয়াজ বিক্রি…

