বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ তারেক রহমানের, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে ?
ঢাকা : প্রায় ১৮ মাসের রাজনৈতিক টালবাহানার পর নতুন অধ্যায় শুরু পড়শি দেশে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান। ভারতের তরফে তাঁর শপথ-গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও বিদেশ সচিব বিক্রম মিস্রি। বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের উপস্থিতিতে এদিন জাতীয় সংসদের সাউথ প্লাজায় খোলা মঞ্চে শপথ নেন খালেদা জিয়া-পুত্র। তাঁকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মহম্মদ সাহাবউদ্দিন। বাংলাদেশে সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে তাঁর দল BNP-কে বিশাল জয়ে নেতৃত্ব দিয়েছেন তারেক। প্রধানমন্ত্রী পদে তিনিই শপথ নেবেন…

