Bangladesh Shocker: জামিন পেয়েই ফের কিশোরীকে ইভটিজ, প্রতিবাদ করাতে কুপিয়ে দাদার হাত-পা কাটল দুষ্কৃতীরা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বোনকে কটূক্তি করছিলে এলাকার এক যুবক। জামাতপন্থী ওইসব যুবকদের কর্মকাণ্ডের প্রতিবাদ করতেই ভয়ংকর আক্রমণ। হামলাকারীদের চপারের আঘাতে প্রতিবাদী তরুণের দুই হাত-পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের ওই যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কোপানো হয়। আহত সুফিয়ানকে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। সুফিয়ানের মায়ের অভিযোগ, আমাদের এক আত্মীয়া কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছিল সুফিয়ান। তার জেরেই সুফিয়ানকে…
