Andaman Boat Tragedy: প্রবল ঢেউয়ের ধাক্কায় আন্দামান সাগরে ডুবে গেল যাত্রীবাহী নৌকো, নিখোঁজ কমপক্ষে ২৫০
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরে ডুবে গেল যাত্রীবাহী নৌকো। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে ২৫০ জন নিখোঁজ। বোটটিতে কমপক্ষে ২৮০ জন যাত্রী ছিলেন। এরা বাংলাদেশ ও মায়ানমার থেকে সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশ্য যাত্রা করেছিলেন। মালয়েশিয়ার কোস্ট গার্ড মাত্র ৯ জনকে উদ্ধার করতে পেরেছে। রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে জানা যাচ্ছে নৌকোটি বিপুল সংখ্যক যাত্রী নিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। অতিরিক্ত যাত্রী, প্রবল বাতাস এবং উত্তাল সমুদ্রের…
