Ranji Trophy: ঈশান একাই নিলেন ৩ উইকেট, রঞ্জিতে কেরলের বিরুদ্ধে চালকের আসনে বাংলা…
দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: রঞ্জি ট্রফিতে কেরলের বিরুদ্ধে চালকের আসনে বাংলা। বল হাতে দূরন্ত পারফরম্যান্স করলেন ঈশান পোড়েল। দিনের শেষে কেরলের স্কোর ৪ উইকেটে ৫১। একাই ৩ উইকেট নিলেন ঈশান। ঘুর্ণিঝড় ‘দানা’র প্রভাবে রাজ্যজুড়ে তুমুল বৃষ্টি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠ এতটাই ভিজে গিয়েছিল যে, প্রথমদিন খেলাই হয়নি। আজ, রবিবার দ্বিতীয় দিনেও খেলা শুরু হল দেরিতে। দু’বার মাঠ পরিদর্শন করেন আম্পায়ার। শেষপর্যন্ত যখন টস করতে নামেন দুই দলের অধিনায়ক, ঘড়িতে তখন ৩টে বেজে গিয়েছে। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলার…

