এবার ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার BBL! ধোনিদের ঘরের মাঠেই উদ্বোধনী ম্যাচ…মোদী ম্যাজিকে বাইশ গজে বেনজির ইতিহাস
দেশের নাম ভারত। আর প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। ফলে যা কিছুই সম্ভব। এটাই মোদী ম্যাজিক। আর এবার অস্ট্রেলিয়ার বিবিএল ভারতের মাটিতে। বিরাট আপডেট চলে এল! জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাইশ গজে এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। অস্ট্রেলিয়ার ১ নম্বর টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ লিগে বিরাট আপডেট। এই প্রথমবার বিবিএলের উদ্বোধনী ম্যাচ হচ্ছে অস্ট্রেলিয়ার বাইরে! তাও আবার ভারতে। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে ‘স্পোর্টস কোলাবরেশন রোডম্যাপ’-এর অংশ হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়া যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬-২৭ মরসুমের বিবিএলের পর্দা উঠছে চেন্নাইয়ের বিখ্যাত এমএ চিদাম্বরম…

)