নিজেদের মধ্যে অশান্তি, জাতীয় গেমসে বাতিলই হয়ে গেলেন বাংলার সাঁতারুরা
সৌমিত্র কুমার রায়, কলকাতা: উত্তরাখণ্ডে চলতি ন্যাশনাল গেমসে (National Games) ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বাংলা। সাঁতারের ২০০ মিটার ফ্রি স্টাইল রিলে ইভেন্টে বাংলার প্রতিযোগীদের নিজেদের মধ্যে বাকবিতণ্ডা। রিলে ইভেন্টে কোন প্রতিযোগী কোন পজিশনে নামবেন, সেই নিয়ে ঝামেলার সূত্রপাত। অভিযোগ, বাংলার প্রতিযোগীরা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন কলরুমে। গন্ডগোল এমন পর্যায়ে পৌঁছয় যে, আয়োজকেরা বাংলাকে বাতিল করে দেয় ইভেন্ট থেকে। এমনটাই দাবি করেছেন ওই সংশ্লিষ্ট ইভেন্টে বাংলার প্রতিযোগী, সাঁতারু সৌবৃতি মন্ডল। ২০০ মিটার রিলে ইভেন্টে নামার ঠিক আগের মুহূর্তে বাংলার…

