চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
নয়াদিল্লি: ভারতীয় দলের মহাতারকা তিনি। দেশের গর্ব। তাও সেই ক্রিকেটার নাকি চাইলেও ঘরে ফিরতে পারছেন না। কথা হচ্ছে ঋষভ পন্থের (Rishabh Pant)। ঘরে ফিরতে না পেরে অগত্যা মধ্যরাতে গণমাধ্যম মারফৎ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন তারকা ক্রিকেটার। ঘটনাটা ঠিক কী? ঋষভ পন্থের বাসস্থান, কর্মস্থল সবটাই দেশের রাজধানী নয়াদিল্লি। দিল্লির হয়েই রঞ্জি ট্রফি খেলা, আইপিএল খেলা এবং সেখান থেকেই উত্থান। তবে পন্থ কিন্তু আদপে উত্তরাখণ্ডের। খেলায় বাড়তি সুযোগ, সুবিধার জন্য তিনি ছোটবেলায় নয়াদিল্লিতে চলে এসেছিলেন। এবার তিনি ঘরওয়াপসিতে আগ্রহী। তবে ঘরে…





