Srijato Bandyopadhyay: আপাতত মিলল স্বস্তি, আগাম জামিন শ্রীজাতর! কবিকে কী কী শর্ত দিল আদালত?
Poet Srijato Bandyopadhyay Granted Conditional Anticipatory Bail: ২০১৯ সালের বিতর্কিত মামলায় কৃষ্ণনগর জেলা আদালতে হাজিরা দিয়ে শর্তসাপেক্ষে আগাম জামিন পেলেন বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তবে জামিন মিললেও আদালতের অনুমতি ছাড়া কলকাতা এবং কৃষ্ণনগরের বাইরে যেতে পারবেন না তিনি। একদিকে যখন সংস্কৃতিমহল একে ‘বাকস্বাধীনতায় হস্তক্ষেপ’ বলছে, অন্যদিকে বিরোধীদের দাবি, ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব দিয়েই এই রায়। ঠিক কী কী শর্ত দিল আদালত? অনুপ দাস: আদালতে স্বস্তি পেলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। প্রায় আট বছর আগের এক বিতর্কিত কবিতাকে কেন্দ্র করে আইনি মামলায় শনিবার নদিয়ার কৃষ্ণনগর…

