Durga Puja 2025: প্রবাসে পুজোর গান, গানে নস্টালজিয়া ফেরালেন দেবজ্যোতি মিশ্র, প্রকাশিত গানের বুকলেট
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯৬৮ সালে ৭৮ আরপিএম এ প্রকাশিত আর.ডি.বর্মন ও আশা ভোঁসলে জুটির প্রথম বাংলা গান তথা বেসিক রেকর্ডের অন্যতম জনপ্রিয় গান ‘যাব কি যাব না, ভেবে ,ভেবে হায়রে যাওয়া তো হলো না’,গানটি নতুন মোড়কে পরিবেশন করলেন। পুজোর প্যান্ডেলে বহু শ্রুত গান গুলোর মধ্যে এই গানটি অন্যতম। বাংলা গানে ব্রাজিলিয়ান ছন্দ বোসা নোভা-এ আপামর বাংলা গানের শ্রোতাদের মাতিয়ে ছিলেন আরডি-আশা জুটি। শুরু হয়েছিল বাংলা আধুনিক গানে এক নতুন অধ্যায়ের। দেবজ্যোতি এবং মধুছন্দা ফিরে গেলেন সেই মাইকে বাজা…

