Durga Puja 2025: লন্ডনের বুকে উৎসবের আনন্দ ১৩টি পরিবারের আন্তরিক উদ্যোগে প্রথম দুর্গাপুজো
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লন্ডনের রিডিং শহরে দুর্গাপুজো মানে এখন আর শুধু বড় বড় ক্লাবের পুজো নয়। ১৩টি বাঙালি পরিবারের আন্তরিক উদ্যোগ আর ভালোবাসায় এ বছর প্রথমবার আয়োজিত হলো ‘আনন্দ উৎসব’-এর দুর্গাপুজো। কোনো বাণিজ্যিক স্পনসরশিপ বা বহিরাগত সাহায্যের ওপর নির্ভর না করে, এই ছোট কিন্তু প্রাণবন্ত গোষ্ঠীটি নিজেদের হাতেই গড়ে তুলেছে এক টুকরো কলকাতা। নামেই যার পরিচয়, সেই ‘আনন্দ উৎসব’ সত্যিই এক আনন্দময় মিলনমেলা। এটি কোনো বারোয়ারি পুজো নয়, বরং ১৩টি পরিবারের সম্মিলিত প্রয়াস। প্যান্ডেল তৈরি থেকে শুরু করে…



