বেঙ্গালুরু জেলে প্রাজ্বল রেভান্নার কাছ থেকে ফোন ও পেনড্রাইভ উদ্ধার; ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন প্রাক্তন সাংসদর নাতি।
বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে বন্দি প্রাক্তন সাংসদ প্রজ্বল রেভান্নার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি পেন ড্রাইভ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি) জেলটিতে অভিযান চালায়। বুধবার কারা মহাপরিচালক অলোক কুমার এই তথ্য জানান। জনতা দল (সেকুলার)-এর বিধায়ক এইচ ডি রেভান্নার পুত্র এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবে গৌড়ার নাতি প্রজ্বল একটি ধর্ষণ মামলায় ২০২৫ সালের আগস্ট মাস থেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। তিনি বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কারাগারের সহকারী সুপারিনটেনডেন্টকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পুলিশ…
