বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
নয়াদিল্লি: বারমুডা থেকে বস্টন যাওয়ার পথে নিখোঁজ বিমান। সেটি একটি মেডিক্যাল বিমান এয়ার অ্যাম্বুল্যান্স ছিল। বিমানে সওয়ার ছিলেন ছয় জন। আকাশে ওড়ার পর হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বেশ কয়েক ঘণ্টা পর আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত, কেপ কড উপকূলে বিমানটির ধ্বংসাবশেষ চোখে পড়ে। (Bermuda to Boston Plane Missing) আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, Latitude Air Ambulanceটির রেজিস্ট্রেশন কানাডায়। দুই যাত্রী এবং চার বিমানকর্মীকে নিয়ে রাত ১২টা বেজে ৪১ মিনিটে আকাশে উড়েছিল বারমুডার LF Wade International Airport থেকে। রাতভর…

