Zee 24 Ghanta Binodone Sera 24: সুরের দুনিয়া থেকে পরিচালনার নৌকায়- সেরা ডিরেক্টের পুরস্কার জিতলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত! সেরা ছবির বাজিমাত ‘অঙ্ক কী কঠিন’ ও একেন বাবুর…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার ‘রেড লেটার ডে’ বাংলার বিনোদনে। আজ সব রাস্তা মিশেছে নিউটাউনে। জি ২৪ ঘণ্টা এবং স্ট্রেটলাইন ওয়ার্ল্ডওয়াইড-এর যৌথ উদ্যোগে শুরু হয়ে গেল রাজসূয় যজ্ঞ। পর্দা উঠল মেগা অ্যাওয়ার্ড শো ‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’ (Zee 24 Ghanta Binodone Sera 24)-এর। নিছকই এটা আর পাঁচটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, বরং বাংলার চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি এবং ডিজিটাল দুনিয়ার সৃজনশীলতাকে কুর্নিশ জানানোর এক মেগা মঞ্চ। ‘দ্য ওয়েস্টিন রাজারহাট’ যেন আজ এক টুকরো টিনসেল টাউন। রঙিন রেজিস্ট্রেশন ডেস্ক…

