বিপদে পড়তে চাই না, শামিকে নিয়ে ফের বিস্ফোরক রোহিত শর্মা
ব্রিসবেন: অনেকের মতে, তিনি থাকলে যশপ্রীত বুমরাকে বোলিং বিভাগে এত একাকী দেখাত না। তিনি, মহম্মদ শামি। গোড়ালির চোট থেকে সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে নিয়মিত খেলছেন। কিন্তু মহম্মদ শামিকে ভারতীয় দলে দেখা যাবে কবে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাওস্কর সিরিজ খেলতে তিনি কি আদৌ উড়ে যাবেন? শামিকে নিয়ে ঘোরতর প্রশ্ন উঠছে। প্রশ্ন তুলছেন স্বয়ং ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। শামি কবে অস্ট্রেলিয়া যাবেন, সেই ব্যাপারে পরিষ্কার করে কিছুই বলা হচ্ছে না ভারতীয় শিবির থেকে। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই ট্রেনিং…

