Bharathiraja Passes Away: নক্ষত্রপতন! যিনি একার হাতে বদলে দিয়েছিলেন ইন্ডাস্ট্রির ইতিহাস, প্রয়াত সেই কালজয়ী পরিচালক
Bharathiraja passes away: ভারতীরাজার মৃত্যুর খবরে পুরো সিনেমা জগৎ স্তব্ধ। ‘তামিল ফিল্ম প্রডিউসার্স কাউন্সিল’ গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছে, তাদের এই প্রাক্তন সভাপতি ও প্রবীণ সদস্যের চলে যাওয়া এক মস্ত বড় ক্ষতি। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিনোদন দুনিয়ায় নক্ষত্রপতন। প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা। বুধবার ভোরে চেন্নাইয়ের বাড়িতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত অসুস্থতা এবং অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ভারতীরাজার প্রয়াণের খবরটি নিশ্চিত…

)