Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
দশে দশ! সঙ্গে হ্যাটট্রিক! বাইশ গজে ইতিহাস তৈরি করলেন বিহারের স্পিনার
দশে দশ! সঙ্গে হ্যাটট্রিক! বাইশ গজে ইতিহাস তৈরি করলেন বিহারের স্পিনার

পটনা: দশে দশ! প্রতিপক্ষ দলের এক ইনিংসের সবকটি উইকেটই তুলে নিচ্ছেন একজন বোলারই। তাও আবার হ্যাটট্রিক-সহ। কোচবিহার ট্রফিতে (Cooch Behar Trophy) হইচই ফেলে দিলেন বিহারের সুমন কুমার। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় বোলার হিসাবে দশ উইকেট নিলেন বিহারের তরুণ। তবে হ্যাটট্রিক-সহ ১০ উইকেট নেওয়া প্রথম বোলার তিনি। পটনায় রাজস্থানের বিরুদ্ধে সুমন কুমারের বোলিং পরিসংখ্যান ৩৩.৫-২০-৫৩-১০। অর্থাৎ, ৩৩.৫ ওভার বোলিং করেছেন। নিয়েছেন ২০টি মেডেন ওভার। মাত্র ৫৩ রান খরচ করে তুলে নিয়েছেন ১০ উইকেট। ইকনমি? মাত্র ১.৫৭। রাজস্থান ইনিংসের ৩৬তম ওভারে হ্যাটট্রিক সম্পন্ন…

Read More