রক্তারক্তি কাণ্ড পঙ্কজ ত্রিপাঠীর পরিবারে, লাঠি-রড দিয়ে বেদম মার অভিনেতার দাদাকে: হাসপাতালে চলছে জীবন-মৃত্যুর লড়াই
জমি বিবাদের জেরে রণক্ষেত্র বিহারের গোপালগঞ্জ! লাঠি-সোটা নিয়ে প্রাণঘাতী হামলা চালানো হলো বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর দাদা বিজেন্দ্রনাথ তিওয়ারির ওপর। গুরুতর জখম অবস্থায় তাঁকে পাটনায় স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই ১ জনকে গ্রেফতার করেছে পুলিস। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পঙ্কজ ত্রিপাঠীর পরিবারে ভয়ংকর দুর্ঘটনা। জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে লাঠি ও রড নিয়ে প্রাণঘাতী হামলা চালানো হল জাতীয় পুরস্কার জয়ী অভিনেতার দাদার ওপর। রবিবার বিহারের গোপালগঞ্জ জেলার বারৌলি থানার অন্তর্গত অভিনেতার পৈত্রিক গ্রাম বেলসান্দে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। আক্রান্ত ব্যক্তির…

)
