লালবাজারের কাছে পুলিশের গাড়িতে আগুন, দাউদাউ করে জ্বলছে পিসিআর ভ্যান
#কলকাতা: লালবাজারের কাছে এমজি রোডে পুলিশের গাড়িতে আগুন, দাউদাউ করে জ্বলছে পিসিআর ভ্যান। ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কার্যত ভষ্মীভূত হয়ে গিয়েছে পুলিশের গাড়ি, পুড়ে ছাই বহু গুরুত্বপূর্ণ নথি। আতঙ্কে এলাকার ব্যবসায়ীরা, বন্ধ হচ্ছে দোকান। এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। মাঝেমধ্যে চলছে ইট-বৃষ্টি। আন্যদিকে, সাঁতরাগাড়িতে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে সাঁতরাগাছিতে। পধলুশকে লক্ষ্য করে পাথর-ইট ছোড়া হচ্ছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাটাচ্ছে টিয়ার গ্যাসের সেল। অন্যদিকে, সুকান্ত মজুমদারের নেতৃত্বে হাওড়া ময়দানে বিজেপির মিছিলে উত্তেজনা। ব্যারিকেড ভাঙলেন…

