Pakistan: পাকিস্তানে গির্জায় আগুন, খ্রিস্টানদের বাড়িতে ভাঙচুর! উদ্বিগ্ন জো বাইডেন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানে কি সংখ্যালঘুরা বিপন্ন? গতকাল, বুধবার থেকে সেখানে যা ঘটছে তা থেকে এমন মনে করাটা খুব অন্যায় হবে না বলেই মত সংশ্লিষ্ট মহলের। সেখানে উন্মত্ত জনতা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে একের পর এক গির্জায়–এই ছবি দেখে শিউরে উঠছেন সকলে। সংখ্যালঘু খ্রিস্টান মহল্লার বাড়িগুলিতেও চলছে লুটপাট! পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ফয়জলাবাদ-সহ বেশ কিছু এলাকায় এই ছবি। পাকিস্তানে খ্রিস্টানদের উপর হামলার ঘটনা নিয়ে বৃহস্পতিবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জো বাইডেন সরকারে বিদেশ দফতরের মুখপাত্র জানান,…

