বিশ্বের প্রথম কৃত্রিম রক্তদানের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু! প্রস্তুতি চলবে ল্য়াবেই
রক্তের আকাল ঠেকাতে এ-বার ল্যাবেই তৈরি করা হচ্ছে রক্ত। আর তা মানুষের শরীরে ইতিমধ্যেই প্রবেশ করানো হয়েছে। আর এটাই বিশ্বের প্রথম কৃত্রিম রক্তদানের ক্লিনিকাল ট্রায়াল। এমনটাই দাবি করেছেন ব্রিটেনের গবেষকরা। খুবই স্বল্প পরিমাণে, আরও সহজ ভাবে বলতে গেলে মাত্র দুই চামচ রক্ত নিয়েই এই পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। আর মানুষের দেহে ল্যাবে তৈরি রক্ত সঠিক ভাবে কাজ করছে কি না, সেটা পরীক্ষা করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আসলে রক্তদানের উপরেই সাধারণত নির্ভর করে থাকতে হয়। কিন্তু প্রয়োজনীয় অথচ বিরল…


