বাড়ির ফ্রিজে জীবনদায়ী প্লাজমার প্যাকেট! জাল নথি দেখিয়ে প্রতারণার পর্দা ফাঁস
#কলকাতা: মানিকতলা থানার কাছে মাঝে মধ্যেই অভিযোগ আসত রক্ত ও প্লাজমা বিক্রি হচ্ছে মোটা টাকায়, অভিযোগ পেতেই তদন্তে নেমে উঠে এলো বিস্ফোরক তথ্য। গত ৬ জুলাই মানিকতলা ব্লাড ব্যাঙ্কের অধিকর্তা স্বপন সোরেন থানায় প্রতারণার অভিযোগ করেন। অভিযোগ পেয়েই তদন্তে নামে মানিকতলা থানার তদন্তকারী আধিকারিক। প্রতারণার অভিযোগ নিয়ে তদন্ত করতে গিয়ে অফিসার প্রথমে জানতে পারেন, রক্ত ও প্লাজমা বিক্রি হচ্ছে মোটা টাকায়। যারা বিপদে পড়ে সেই ফাঁদে পা দিয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলে জানা যায় এক ব্যক্তির কথা। অনুপম ভট্টাচার্য…

