Fact Check : বাংলাদেশ সীমান্তরক্ষীর গুলিতে হত BSF-এর একাধিক জওয়ান ! ভুয়ো মেসেজ ছড়াচ্ছে ওপারে,
কলকাতা : বর্ডার গার্ড বাংলাদেশ বা BGB-র সঙ্গে দফায় দফায় ফ্ল্যাগ মিটিংয়েও কিছুতেই বন্ধ হয়নি উস্কানি। মালদার বৈষ্ণবনগরে ভারতীয় ভূখণ্ডে, কাঁটাতার লাগাতে যায় BSF…আর, তাতেও আপত্তি জানায় বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশের সীমান্তের নাগরিকরা। যার জেরে সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ বন্ধ করে দিতে বাধ্য় হয় BSF। কিন্তু সীমান্তে কাঁটাতার লাগানো হলে বাংলাদেশের আপত্তি কিসের ? সীমান্তে বাংলাদেশের উস্কানির আবহেই গত বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল-বেনাপোল সীমান্তে BGB-র সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে BSF…। IG পদমর্যাদার অফিসারের নেতৃত্বে ফ্ল্যাগ…

