বন্ধ রইল প্যারিসের আইফেল টাওয়ার, নারীবিদ্বেষের অভিযোগ হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে
প্যারিস: ঐতিহ্যের আইফেল টাওয়ারই বন্ধ হয়ে গেল প্যারিসে। হিন্দুত্ববাদী সংগঠনের জন্য মহিলা কর্মীদের বের করে দেওয়ার অভিযোগ। সেই নিয়ে প্রতিবাদে সরব হলেন আইফেল টাওয়ারের সব কর্মী। অবরোধের ডাক দিলেন। আর তাতেই সোমবার বন্ধ রইল আইফেল টাওয়ার। (Eiffel Tower Shuts Down) আইফেল টাওয়ার পরিচালনার দায়িত্বে রয়েছে Société d’Exploitation de la Tour Eiffel (SETE). তাদের কর্মীদে ডাকা ধর্মঘটেই সোমবার বন্ধ রইল আইফেল টাওয়ার। কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্যের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছেন আইফেল টাওয়ারের কর্মীরা। স্থানীয় প্রশাসনকে এর দায় নিতে হবে বলে…

