ফ্রিজের মধ্যে থেকে মিলল ৩০টি টুকরো, বেঙ্গালুরুর ফ্ল্যাটে মর্মান্তিক পরিণতি তরুণীর
বেঙ্গালুরু: কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। সেই আবহেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের বিরুদ্ধে নিত্য-নতুন খবর উঠে আসছে, তাতে নয়া সংযোজন ঘটল। বেঙ্গালুরুতে ফ্রিজের মধ্যে উদ্ধার হল তরুণীর টুকরো টুকরো দেহাংশ। তরুণীর দেহের প্রায় ৩০টি টুকরো উদ্ধার হয়েছে বলে খবর। (Bengaluru Murder Case) বেঙ্গালুরুর ভ্যালিকাভালের একটি আবাসন থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, আবাসনের একটি ফ্ল্যাট থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল, তাতেই সন্দেহ জাগে বাসিন্দাদের মধ্যে। সেই মতো পুলিশে…

