বৃদ্ধের মেকআপে অচেনা টলি নায়ক, রাস্তাঘাটে ঘুরে বেড়ালেও চিনতে পারলেন না কেউ!
কলকাতা: এই লুকে নায়ককে কার্যত এর আগে কেউ দেখেননি। তাঁর মেক আপ এমনিই যে তা নিয়ে রাস্তা দিয়ে গেলেও কেউ চিনতে পারবে না।। নতুন ছবি ‘বহুরূপ’-এর ছবি দেখে সোহম চক্রবর্তীর (Soham Chakraborty)-কে চেনাই দায়। নায়কের জন্মদিনের দিন ঘোষণা করা হয়েছিল এই ছবির। আর এবার শ্যুটিংয়ে সোহমের লুক থেকে কার্যত চমকে যেতে হল। যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ.. তাঁর গোটা মুখে চামড়া কুঁচকে গিয়েছে, মাথায় সাদা চুল আর অনেকটা টাক। সোহমের এই মেক আপ করেছেন সোমনাথ…

