Panchayat Actor Vinod Suryavanshi: আমার গ্রামে এখনও আমাকে মন্দিরে ঢুকতে দেয় না, কারণ আমি দলিত: বিস্ফোরক অভিযোগ ‘পঞ্চায়েত’ অভিনেতার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রুপোলি পর্দার চাকচিক্য যে কতটা মরীচিকা হতে পারে, তার প্রমাণ দিলেন অভিনেতা বিনোদ সূর্যবংশী। ‘পঞ্চায়েত’, ‘থাম্মা’ কিংবা ‘জলি এলএলবি ৩’-এর মতো জনপ্রিয় কাজ যাঁর ঝুলিতে, সেই মানুষটিকেই আজও লড়তে হচ্ছে শৈশবের ভয়াবহ জাতিবিদ্বেষের স্মৃতি আর দারিদ্র্যের দগদগে ক্ষতের সঙ্গে। সম্প্রতি এক পডকাস্টে বিনোদ জানিয়েছেন, ২০২৬ সালেও তাঁর গ্রামে দলিতদের জন্য নিয়ম কতটা মধ্যযুগীয়। কর্ণাটকের এক প্রত্যন্ত গ্রামের ছেলে বিনোদ। সেখানে আজও উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের মানুষের জন্য আলাদা পাড়া নির্দিষ্ট করা আছে। বিনোদ জানান, “আমার…

