অনুপম রায়কে দেখতে বইমেলায় ৩০ হাজার মানুষ, ভিড়ের চাপে গেট ভেঙে আহত একাধিক
উত্তর ২৪ পরগনা: বছর শেষের মুখে দেগঙ্গা বইমেলার নবম দিনে ঘটলো বিপত্তি (Book Fair Chaos)। আজ গায়ক অনুপম রায়ের অনুষ্ঠান ছিল (Anupam Roy Show)। অনুপম রায়ের অনুষ্ঠান দেখতে বইমেলা প্রাঙ্গণে ৩০ হাজার মানুষের সমাগম। ভিড়ের চাপে বইমেলার গেট ভেঙে পড়েছে, ৪ থেকে ৫ জন আহত হন । ব্যারিকেড ভেঙে বহু দর্শক বইমেলা প্রাঙ্গণে, ঘণ্টাখানেকের জন্য টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। ভিড়ের চাপে মর্মান্তিক দুর্ঘটনা আগেও একাধিকবার ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে আহত, এমনকি মৃত্যুর ঘটনা ঘটেছিল। রাজ্যের মধ্যে মর্মান্তিক ঘটনা…

