গুজরাটে বক্সিং রিংয়ে মর্মান্তিক পরিণতি, ব্রেন ডেথ ১৯ বছরের বক্সারের
একজন ১৯ বছর বয়সী বক্সারের মর্মান্তিক পরিণতির সাক্ষী থাকল সুরাট। করণ পিপালিয়া নামে এক বক্সার রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সেখানেই ম্যাচ চলাকালীন আহত হয়ে ব্রেন ডেথের শিকার হলেন। শনিবার মেহসানায় গুজরাট রাজ্য বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল। মূলত সিনিয়র পুরুষ ও মহিলার বিভাগের প্রতিযোগিতা ছিল এটি। পিপালিয়া সেখানেই ৬৩.৫ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন। তাঁর প্রতিপক্ষ ছিলেন হর্ষবর্ধন রাঠোর। এই লড়াইটি আয়োজিত হয়েছিল সর্দার প্যাটেল স্পোর্টস কমপ্লেক্সে। বক্সার নির্বাচক দুষ্মন্ত প্যাটেল জানান, ‘যখন খেলা দ্বিতীয় রাউন্ডে পৌঁছয় তখন পিপালিয়া রাঠোরের কাছে পিছিয়ে…

