Taki Tourism: ইছামতী পারে ৯৫ বছরের প্রাচীন নলকূপ, ২৫ ফুট উঁচু অকেজো এই জিনিস দেখতে টাকিতে ভিড় করছেন পর্যটকরা! চমকে দেওয়া ইতিহাস
Taki Tourism: ১৯৩১ সালে জমিদারি আমলে নির্মিত ২৫ ফুটের বিশালাকার টিউবওয়েল! অবিভক্ত বাংলার ইতিহাস বুক আগলে দাঁড়িয়ে উত্তর ২৪ পরগনার টাকিতে। দীর্ঘ অবহেলার পর এবার এটি সংরক্ষণে এগিয়ে এলেন স্থানীয়রা। ইতিহাস সংরক্ষণ করে এই জায়গাটি দর্শনীয় করে তোলার চেষ্টা চলছে। বিশাল নলকূপকে কেন্দ্র করে পর্যটকদের উৎসাহ তুঙ্গে বসিরহাট, উত্তর ২৪ পরগণা,জুলফিকার মোল্যা: উত্তর ২৪ পরগনার সীমান্ত শহর টাকি। ইছামতীর তীরে গড়ে ওঠা এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীন স্থাপত্যের নানা নিদর্শন। কোথাও পুরনো জমিদারবাড়ি,…

