Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কাটল উদ্বেগ! আগের থেকে অনেক সুস্থ, স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য
কাটল উদ্বেগ! আগের থেকে অনেক সুস্থ, স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য

কলকাতা: ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন  বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতালের তরফে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত চলবে অ্যান্টিবায়োটিক। তবে  স্থিতিশীল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন তিনি। এই মুহূর্তে নন ইনভেসি ভেন্টিলেশন কেয়ারে রয়েছেন প্রবীণ রাজনীতিক। ২৯ জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উডল্যান্ড হাসপাতালে ভর্তি হন। বর্তমানে ১১ চিকিৎসকের মেডিকেল টিম তাঁর পর্যবেক্ষণ করছেন। তাঁর চিকিৎসায় কোনও গাফিলতি রাখা হচ্ছে না। ওই দলে রয়েছেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী (মেডিসিন), সৌতিক পাণ্ডা (ক্রিটিক্যাল কেয়ার), সুস্মিতা দেবনাথ (ক্রিটিক্যাল কেয়ার), সরোজ মণ্ডল (হৃদ্‌‌রোগ বিশেষজ্ঞ), অঙ্কন বন্দ্যোপাধ্যায় (ইন্টারনাল…

Read More

ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে, বুদ্ধদেবের সিটি স্ক্যানের রিপোর্ট ইতিবাচক
ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে, বুদ্ধদেবের সিটি স্ক্যানের রিপোর্ট ইতিবাচক

কলকাতা: উল্লেখযোগ্য উন্নতি নেই, আবার অবস্থার অবনতিও হয়নি৷ তবে তার মধ্যেই ইতিবাচক কিছু ইঙ্গিত পাচ্ছেন চিকিৎসকরা৷ আর তাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি নিয়ে আশার আলো দেখছেন চিকিৎসকরা৷ এ দিন সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসের সিটি স্ক্যান করা হয়৷ সেই স্ক্যানের রিপোর্টে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নতুন করে বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসের সংক্রমণ আর বাড়েনি৷ অর্থাৎ যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়েছিল, তা কাজ করছে বলেই মনে করছেন চিকিৎসকরা৷ এর পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের বেশ কয়েকটি রুটিন রক্তপরীক্ষাও করা হয়েছে আজ৷…

Read More