ডিজিটাল ইন্ডিয়ার প্রতি দায়বদ্ধতা! এবারের বাজেট কীভাবে প্রভাবিত করবে দেশকে!
কলতাতা: বুধবার সংসদে দাঁড়িয়ে ২০২৩-২৪ সালের সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর বক্তৃতায় উঠে এসেছে অনেক বড় ঘোষণা। তার মধ্যে অনেকটা জায়গা জুড়ে প্রযুক্তি। এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তার কথাও। এই খাতে কী কী পরিবর্তন ঘটতে চলেছে এবং কী ভাবে তা সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে তা দেখে নেওয়া যাক এক নজরে। ২০২৩ সালের এই সাধারণ বাজেটে ইলেকট্রনিক পণ্যের দাম কমার ইঙ্গিত মিলেছে। দেশে মোবাইল ফোন উৎপাদন ইউনিটকে উৎসাহিত করতে কেন্দ্রীয় সরকার আমদানিতে শুল্ক ছাড় দেবে বলে জানিয়েছেন…

