সিএবি-র বৈঠকে ঝড়, ক্রিকেটারদের শাস্তি ঘোষণা হল না, ‘ঊর্ধ্বতন কর্তা’র নির্দেশ নিয়ে তোলপাড়
কলকাতা: আলোচ্যসূচিতে ছিল, ইডেনে (Eden Gardens) স্থানীয় ক্রিকেটের প্রথম ডিভিশন লিগের ফাইনালে ইস্টবেঙ্গল বনাম ভবানীপুরের (East Bengal vs Bhawanipur) ম্যাচে বেনজির অশান্তির মীমাংসা। সোমবার সন্ধ্যায় সেই বৈঠকেই ঝড় উঠল সিএবি-তে। একের পর এক প্রশ্নবাণ সামলাতে হল কর্তাদের। শেষ পর্যন্ত ক্রিকেটারদের শাস্তি নির্ধারিত হয়েছে বটে, তবে এখনই তা প্রকাশ করা হল না বেনজির পরিস্থিতিতে। পাশাপাশি ক্লাবগুলিকে শাস্তি দেওয়ার মতো কড়া পদক্ষেপের রাস্তায় যে হাঁটা হবে না, পরিষ্কার হয়ে গেল সোম-সন্ধ্যার বৈঠকে। ইডেনে লিগ ফাইনালে ভবানীপুর ক্লাবের শাকির হাবিব গাঁধীর আউটের সিদ্ধান্ত…

